১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-

খেলার মাঠ রক্ষায় মানববন্ধন ও র্যালী

দিনাজপুরের বীরগঞ্জ শহীদ মিনার চত্বরে ২৭ই আগস্ট বুধবার দুপুর ১২ টায় পশ্চিম ভোগডোমায় খেলার মাঠ রক্ষায় মানববন্ধন করেন স্থানীয় জনগণ। মানববন্ধনে বক্তাগণ বলেন, উপজেলার পাল্টাপুর ইউনিয়নের পশ্চিম ভোগডোমায় আদিবাসী ও স্থানীয় মুসলিম জনতার দীর্ঘদিনের খেলার মাঠের ফুটবল গোল পোস্ট ভেঙ্গে ফেলে হ্যারো দিয়ে চাষ করে ঐ এলাকার মৃত সোহরাব আলীর ছেলে নুরুন্নবী, তার ভাই মাসুদ, মামুনসহ অন্যরা বলে মানববন্ধনে অংশ নেয়া প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিদস্যর লাঠিসোটা ও ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সেখানে সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে কলার চারাগাছসহ বনজ বৃক্ষের চারাগাছ লাগানোর চেষ্টা করে। কিন্তু আদিবাসী প্রতিবাদি ইয়ংস্টার ক্লাবের সদস্যগন এবং গ্রামবাসীরা তীব্র প্রতিরোধ গড়ে তোলে। ভূমিদস্যরা পিছু হটতে বাধ্য হয়। ঐ ঘটনাকে কেন্দ্র করে ইয়ং স্টার ক্লাবের পক্ষে সভাপতি বাবু লাল মুর্মু ও সাধারণ সম্পাদক রুবেল বাস্কে জেলা প্রশাসক বরাবর ভূমি দস্যুদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন বলেও তারা জানায়। মানববন্ধনে অবিলম্বে ভূমির দস্যু নূরনবী সহ অন্যান্যদের গ্রেপ্তারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন আব্দুল জব্বার, বাবুল ইসলাম, আদিবাসী নেতা জোসেফ হেমরম পাথরাজ কিস্কু, বাজুন বেসরা, অ্যাড ওয়াড হেমরম, পিউস মুরমু। এ সময় উপস্থিত ছিলেন নারী পুরুষ সহ অসংখ্য গ্রামবাসী। মানববন্ধন শেষে র্যলি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে গিয়ে অভিযোগ দেন। এ সময় বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম মঞ্জু, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার সহ অন্যান্য নেতৃবৃন্দ এলাকাবাসীর পক্ষে অবস্থান নিয়ে যৌক্তিক দাবী দীর্ঘ দিনের খেলার মাঠ রক্ষার জন্য সু দৃষ্টি কামনা সহ সংশ্লিষ্ট দপ্তরকে সহযোগিতার জন্য অনুরোধ জানান। এ ব্যাপারে পাল্টাপুর ইউনিয়ন ভূমি উপসহকারী আব্দুল মান্নান জানায়, পশ্চিম ভোগডোমা মৌজার খাস খতিয়ান ভুক্ত  ৬১৪, ৬১৫ ও ৬১৬ দাগের ৩ একর জমি স্থানীয় জনগণের ব্যবহার্য...




Add Title


এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET