Basic Needs Programme, USA এর Country Director ড. শামীমুর রহমান স্বপ্ননীড়-বেশরগাতি এতিম ও বৃদ্ধ নিবাসসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে বাগেরহাট জেলা সদরে লতিফ মাস্টার ফাউন্ডেশনের অধীনে প্রচলিত স্বপ্ননীড়সহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।
প্রকল্প গুলোর মধ্যে রয়েছে বাইতুল লতিফ জামে মসজিদ, স্বপ্ননীড়-বেশরগাতি এতিম ও বৃদ্ধনিবাস, বেশরগাতি বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট, লতিফ মাস্টার পাবলিক লাইব্রেরী, রকেট স্পোর্টিং ক্লাব এবং এসো শিখি উন্মুক্ত শিক্ষালয় ইত্যাদি। পরিদর্শনকালে এলাকার বিভিন্ন গণমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ এবং সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ড. শামীমুর রহমান প্রতিষ্ঠানের সকল কর্মকান্ড দেখে প্রশংসা করেন এবং ভবিষ্যতে কিভাবে ভালো করে পরিচালনা করা যায়, সে ব্যাপারে সাহায্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে ডঃ শামীমুর রহমানকে অভ্যর্থনা জানানো হয় এবং প্রত্যন্ত অঞ্চল বেশরগাতি এলাকায় এই প্রকল্পসমূহ পরিদর্শনের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
Please follow and like us: