, , ,

শিরোনামঃ-




চুকনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : মার্চ ১৯ ২০২২, ১১:৪৭ | 889 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চুকনগরে পানিতে ডুবে এক শিশুর করুন মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে পুকুরের পানির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিশুটির নাম মুকিত (৫)। সে ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের মিলন শেখের পুত্র। পারিবারিক সূত্র জানায়, দুপুর ১টার দিকে শিশু মুকিত মাকে বলে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এরপর বেশ কিছুক্ষন সে ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। একপর্যায়ে জুম্মার নামাজ শেষে দুপুর ২টার দিকে পুকুরে নেমে তাকে খুঁজতে থাকে লোকজন। এক সময় মুকিতকে পাওয়া যায় ঠিকই। কিন্তু ততক্ষনে সে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছে। মুকিতের লাশ পুকুর থেকে তুলে আনা হলে পিতা মাতা ও আপনজনদের ক্রন্দনে আকাশ বাতাস ভারি হয়ে ওঠে। অবশেষে বিকেলে এক বেদনা বিধুর পরিবেশে তাকে দাফন করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET