, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • নাঙ্গলকোটে সিত্রাং’র তান্ডবে প্রবাস ফেরত যুবক’সহ একই পরিবারের ৩জনের মৃত্যু




নাঙ্গলকোটে সিত্রাং’র তান্ডবে প্রবাস ফেরত যুবক’সহ একই পরিবারের ৩জনের মৃত্যু

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২৫ ২০২২, ১২:৫৪ | 830 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঘূর্ণিঝড় সিত্রাং’র প্রভাবে কুমিল্লার নাঙ্গলকোটের হেসাখাল গ্রামের পশ্চিম পাড়ার প্রবাসী নেজাম উদ্দিনের টিনের ঘরের উপর গাছ পড়ে সোমবার রাত পৌনে ১০টার দিকে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘরের উপর গাছ পড়ার খবর শুনে স্থানীয়রা ছুটে এসে গাছ সরিয়ে ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে প্রবাসী নেজাম উদ্দিন (২৮) ও তার স্ত্রী শারমিন আক্তার সাথীকে (২০) মৃত উদ্ধার করেন। এসময়  নেজাম দম্পতির চার বছরের শিশু কন্যা নুসরাত আক্তার লিজাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

তাদের মৃত্যুর খবরে ঝড়বৃষ্টি উপেক্ষা করে শতশত উৎসুক জনতা নেজাম উদ্দিনের বাড়িতে ভিড় জমায়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET