, , ,

শিরোনামঃ-




বগুড়ায় তানিন সুবহার “আক্ষেপ”।

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : সেপ্টেম্বর ২২ ২০১৯, ০১:৩৭ | 880 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম.আর.জে শান্ত:- ঢাকাই চলচ্চিত্রের সম্ভাবনাময়ী অভিনেত্রী তানিন সুবহা, নিয়মিত ছোটপর্দা  ও বড়পর্দায় সমানতালে অভিনয় করে যাচ্ছেন তিনি। বর্তমানে তানিন সুবহা কয়েকটি সিনেমার কাজ ছাড়াও নাটক-টেলিফিল্মের কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন। এখন তিনি আকতারুল আলম তিনুর পরিচালনায় ‘আক্ষেপ’ নামের একটি একক নাটকের শুটিং করছেন বগুড়ায়। তানিন ছাড়াও এতে একদল মঞ্চকর্মী অভিনয় করছেন বলে জানান তানিন সুবহা।
অবাস্তব ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তানিন সুবহার। তানিন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা মুকুল নেত্রবাদি পরিচালিত ‘দেমাগ’। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন নবাগত নায়ক রিপন গাজী।
তানিন অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো— নয়ন মাহমুদের ‘মোমের পুতুল’, জাবেদ জাহিদের ‘দুই রাজকন্যা’, আনোয়ার শিকদারের ‘রাজা-রানীর গল্প’ প্রভৃতি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET