ত্রিশালের আমিরাবাড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মাজহারুল আনোয়ার রুবেল মাছ চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখেছিলেন। পরিবার পরিজন নিয়ে থাকবেন সুখে শান্তিতে। সেই স্বপ্ন সত্যি করতে ঋণ করে টাকা নিয়ে গড়ে তুলেছিলেন সাখাওয়াত এগ্রো ফার্ম।
কিন্তু হঠাৎ দুইদিনের অতিবৃষ্টিতে যেন সেই স্বপ্ন নিমিষেই শেষ হয়ে গেল। এক রাতেই ভেসে গেছে ত্রিশ লক্ষ্য টাকার বিক্রির জন্য উপযুক্ত হওয়া মাছ।
সম্প্রতি ময়মনসিংহ ভয়াবহ অতি বৃষ্টির পানিতে ভেসে গেছে রুবেলের সেই সোনালী স্বপ্ন। ভেসে গেছে তার সব পুকুরের মাছ। কীভাবে এখন দেনা শোধ করবেন, সে চিন্তায়
তিনি দিশেহারা।
তিনি জানান, আত্মীয়-স্বজনদের কাছ থেকে ঋণ নিয়ে সাখাওয়াত এগ্রো ফার্মের দুইটি পুকুরে পাঁচ লাখ টাকার পাংকাশ ও তিন লক্ষ্যটাকার রুই, কাতল, কারফু, ঘ্রাস কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ ছেড়েছিলেন তিনি।
ভেবেছিলেন, মাছগুলো বড় হওয়ার পর বিক্রি করলে ঋণ শোধ করেও ১০ থেকে ১৫ লাখ টাকা লাভ করবেন। কিন্তু তার চোখের সামনেই বৃষ্টির জলে ভেসে গেছে সব স্বপ্ন।
ক্ষতিগ্রস্ত মাছ চাষি মাজহারুল আনোয়ার রুবেল
কান্না জড়িত কণ্ঠে আরো জানান, আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম। অনেক আশা নিয়ে দুইটি পুকুরে ৩৫ লাখ টাকার মাছ চাষ করেছিলাম। ভেবেছিলাম, মাছ বিক্রি করতে পারলে এবার সকল ঋণও শোধ করে কিছুটা লাভবান হবো। কিন্তু অতি বৃষ্টির পানি আমার সব মাছ ভাসিয়ে নিয়ে গেছে। সেই সঙ্গে আমাকেও নিঃস্ব করে গেছে। সরকার যদি আমাকে একটু সহযোগিতা করে তবে আমি আবার ঘুরে দাঁড়াতে পারবো। তা না হলে আমার মতো অনেক তরুণ উদ্যোক্তা অকালে ঝরে যাবে।
Please follow and like us:









