১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কৃষি সংবাদ
  • রানীশংকৈলে শত্রুতা করে ধান ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের মাথায় হাত।




রানীশংকৈলে শত্রুতা করে ধান ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের মাথায় হাত।

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৮ ২০২৬, ০০:৩৪ | 618 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ১নং ধর্মগড় ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি ধান ক্ষেতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক।
অভিযোগ সূত্রে জানা গেছে, চেংমারি এলাকার আনিসুর রহমানের সাথে একই এলাকার  হাসিম (৩৯) ও  হাকিম (৩৫)-সহ একই  পরিবারের জসিমের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আনিসুর রহমানের দাবি, তিনি পৈত্রিক সূত্রে প্রাপ্ত ২৭ শতক জমিতে  ধান চাষ করে আসছিলেন। তিনি অভিযোগ করে বলেন গত কয়েকদিন থেকে
বিবাদীদের ওই জমির আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেন তিনি। পরের দিন সকালে জমিতে সেচ দিতে গিয়ে দেখেন, কে বা কারা ঘাস মারা কীটনাশক স্প্রে করে তার সমস্ত ধান পুড়িয়ে দিয়েছে। ভুক্তভোগী আনিসুর রহমান জানান, বিষ প্রয়োগের ফলে তার ক্ষেতের ধান গাছগুলো দ্রুত শুকিয়ে মরে যাচ্ছে। এতে তার প্রায় ৫০,০০০ (পঞ্চাশ হাজার)টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
এই ঘটনায় স্থানীয় লারেক ইসলাম ও  রফিকুল ইসলাম মালেকসহ বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী বিষয়টি অবগত আছেন।
 ভুক্তভোগী কৃষক বর্তমানে জানমালের নিরাপত্তা ও ফসলের ক্ষতির বিচার চেয়ে রানীশংকৈল থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। জমিতে বিষ প্রয়োগের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
রানীশংকৈল থানা সূত্রে জানা গেছে,  অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ । তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET