, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • জটিল রোগে আক্রান্ত অসচ্ছল ব্যক্তি, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা দিলেন- ব্যারিস্টার জাকির হোসেন




জটিল রোগে আক্রান্ত অসচ্ছল ব্যক্তি, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা দিলেন- ব্যারিস্টার জাকির হোসেন

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০২ ২০২৬, ২২:৪৯ | 607 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাট জেলার বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রকল্প কমিটির প্রতিনিধিদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন। এ সময় বিভিন্ন জটিল রোগে আক্রান্ত অসচ্ছল ব্যক্তিদের চিকিৎসার জন্যেও আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

সোমবার (২ নভেম্বর) দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সহসভাপতি এসএম রাজ, সাধারণ সম্পাদক এম এম হেদায়েত হোসেন লিটন, সময় টিভির স্টাফ রিপোর্টার আলী আকবর টুটুল, বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, সরদার জাহিদ ও শরীফ মোস্তফাজামান লিটুসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন বলেন, রাস্তাঘাট পুল কালভার্ট ছাড়াও ধর্মীয় উপাসনালয় ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ও সংস্কারে ব্যাপক কাজ করছে জেলা পরিষদ। সেই সাথে অসচ্ছল রোগীদের চিকিৎসার জন্য সহযোগিতা জেলা পরিষদের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আগামী দিনে সকল উন্নয়ন এবং মানবিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET