, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত




সিরাজগঞ্জে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : নভেম্বর ০২ ২০২৬, ১৭:২৭ | 605 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে কার্যালয়ের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়।

সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন ডা. তাসলিমা জান্নাত, কো-অর্ডিনেটর ও মেডিকেল অফিসার ডা. উম্মে হাবিবা এবং পরিসংখ্যানবিদ মো.হুমায়ুন কবিরসহ অন্যান্যরা।

সভায় স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব, নিরাপদ রক্ত সরবরাহ এবং মরণোত্তর চক্ষুদানের মাধ্যমে অন্ধত্ব দূরীকরণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, একজন সুস্থ মানুষের স্বেচ্ছায় রক্তদান মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একইভাবে মরণোত্তর চক্ষুদানের মাধ্যমে দৃষ্টিহীন মানুষের জীবনে নতুন আলো ফিরিয়ে দেওয়া সম্ভব।

এ সময় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে মানুষকে উদ্বুদ্ধ করতে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET