সারাদেশের ন্যায় রোববার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন ও যুব উন্নয়নের উদ্যোগে জাতীয় যুব দিবস র্যালী, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণের মাধ্যমে পালিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সহকারী কমিশনার ভুমি(ভারপ্রাপ্ত) এ এস এম নুরুল আখতার নিলয়ের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুর রহমান।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোঃ জোবায়ের আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য ও পানিসম্পদ কর্মকর্তা মোঃ লতিফুর রহমান, উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ, যুব ফাউন্ডেশনের মহিউদ্দিন মজুমদার ও নবণীতা যুব মহিলা ক্লাবের সাবিনা আক্তার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর কাজী মোঃ এয়াছিন, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ একেএম সামছুদ্দিন, পৌরসভা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ইসহাক ব্যাপারী, বাতিসা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন, কনকাপৈত ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মীর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের যুব নেতৃবৃন্দ। আলোচনা শেষে যুব প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে ঋণ চেক বিতরণ করা হয়।
Please follow and like us:









