খুলনার ডুমুরিয়া থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মদ ও ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পৃথক পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়। ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানায়, তার নেতৃত্বে বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার শাহাপুর এলাকা অভিযান চালিয়ে মোঃ আকরামুল ইসলাম বিশ্বাস (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সে উপজেলার থুকড়া গ্রামের মোঃ সুলতান বিশ্বাসের ছেলে। এ সময় তার দেহ তল্লাশি করে লুঙ্গির ডান কোমর থেকে ৪০ পিচ হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক তাকে আটক করা হয়। এরপর শৈলগাতিয়া গ্রামের গাবতলী শ্রী শ্রী কালী মন্দিরের পশ্চিম পাশে অভিযান চালিয়ে শৈলগাতিয়া গ্রামের মৃত দিলীপ আঢ্য’র ছেলে তিতাস আঢ্য (৩০) কে আটক করা হয়।
এ সময় তার কাছে থাকা দু’টি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ছয়টি কাঁচের বোতলে মোট সাড়ে চার লিটার বিদেশি মদ উদ্ধার পূর্বক তাকে আটক করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। শুক্রবার সকালে আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
Please follow and like us:








