, , ,

শিরোনামঃ-




বাগেরহাটে দুর্ধর্ষ চুরি সংঘটিত, থানায় অভিযোগ

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২২ ২০২৬, ২২:৪১ | 610 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি বাগেরহাট সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাগেরহাট পৌর এলাকার ৯ নং ওয়ার্ড গোবর দিয়া এলাকার বাসিন্দা ননী সাহা (৬০) অজ্ঞাত ব্যক্তিদের নামে এই অভিযোগ দায়ের করেন। ননী সাহা ঐ এলাকার মৃত দেবেন কুমার সাহার ছেলে। তিনি পেশায় একজন মুদি দোকানদার।

অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় ঘরে তালা দিয়ে পরিবারের সবাই দুর্গাপূজা বিসর্জনে যায়। রাত সাড়ে আটটায় বাড়িতে ফিরে ঘরের তালা ভাঙ্গা দেখতে পায়। ভিতরে প্রবেশ করে দেখে ঘরের সকল মালামাল তছনছ করা। স্বর্ণালংকার, মূল্যবান কাগজপত্র, ল্যাপটপসহ নগদ ১ লক্ষ ৩৫ হাজার টাকা চুরি হইয়া গিয়াছে। অনেক খোঁজাখুঁজি করিয়াও কোন হদিস না পাইয়া বৃহস্পতিবার সকালে থানায় অভিযোগ দায়ের করা হয়।

স্থানীয়রা জানান, গোবরদিয়ার এই রাস্তায় এবং ননী সাহার বাড়ির আশেপাশে কিছু দুষ্কৃতকারী, মাদক সেবী এবং মাদক কারবারিদের যাতায়াত রয়েছে। যারা সার্বক্ষণিক ওই বাড়ির প্রতি নজর রেখেছিল। বাড়িওয়ালাদের অনুপস্থিতি টের পেয়ে তারা স্বর্ণালংকার ল্যাপটপ গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ নগদ টাকা চুরি করে সটকে পড়েছে। আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলে দুষ্কৃতকারীদের সনাক্ত করা সম্ভব হবে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল আরেফিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET