কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের লক্ষ্মীপদুয়া দূরন্ত স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার বিকালে লক্ষ্মীপদুয়া পশ্চিমপাড়া মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন দৌলতপুর ইয়াং স্টার ক্লাব বনাম শিবপুর ইয়াংম্যান্স ক্লাব। রায়কোট উত্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী নাসির উদ্দীন পিন্টুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রায়কোট উত্তর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদ হোসাইন মজুমদার মাসুদ। প্রধান বক্তা ছিলেন রায়কোট উত্তর ইউনিয়ন যুবদল সদস্য সচিব ইস্রাফিল সোহাগ।
তরুণ সমাজসেবক আব্দুল্লাহ আল ইয়ামিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষীপদুয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সহ-সভাপতি শাহ পরান মিয়াজী, সমাজসেবক মাঈন উদ্দিন সওদাগর, দুবাই প্রবাসী আব্দুল মন্নান মিয়াজী, পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক মেম্বার আবুল খায়ের, ব্যবসায়ী গোলাপ হোসেন সোহাগ, বাহারাইন প্রবাসী মোহাম্মদ রাসেল, লক্ষীপদুয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সভাপতি মাসুদ মোল্লা, ব্যবসায়ী মোহাম্মদ ফারুক, স্বপন মিয়াজী, বাহরাইন প্রবাসী মোহাম্মদ রিপন, রুহুল আমিন, সমাজসেবক হায়াতুন্নবী, রায়কোট উত্তর ইউনিয়ন যুবদল সদস্য আবু কাহার মোফাজ্জল, বিএনপি নেতা মোহাম্মদ আলম, রায়কোট উত্তর ইউনিয়ন ছাত্রদল নেতা শাওন প্রমুখ। ফাইনাল খেলায় রেফারি ছিলেন শাহাদাত হোসেন।
লক্ষ্মীপদুয়া দূরন্ত স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট এর সার্বিক সহযোগিতায় ছিলেন লক্ষীপদুয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন।
ফাইনাল খেলায় ২-০ গোলে শিবপুর ইয়াংম্যান্স ক্লাবকে হারিয়ে বিজয়ী হন দৌলতপুর ইয়াং স্টার ক্লাব। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন দৌলতপুর ইয়াং স্টার ক্লাবের খেলোয়াড় মোহাম্মদ জিসান, প্লেয়ার অব দ্যা ম্যাচ হন একই দলের মোহাম্মদ রাকিব।
অনুষ্ঠান শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।
Please follow and like us:









