, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২১ ২০২৬, ২৩:০৭ | 623 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নের ভৌয়াই স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ভৌয়াই মাঠে আয়োজিত খেলায় ট্রাইব্রেকারে বাঙ্গালমুড়ি ফুটবল একাদশ ৩-২ গোলে বসুয়ারা ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর শিবিরের সাবেক প্রচার সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা শিবিরের সাবেক সভাপতি মনির হোছাইন মজুমদার। কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সাবেক সভাপতি মহিউদ্দিন রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর ইউনিয়নের সাবেক মেম্বার হুমায়ুন কবির, সৌদিআরব খোরশেদ আলম মজুমদার, সর্দার আবুল খায়ের মজুমদার, ব্যবসায়ী হাজী ছিদ্দিকুর রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জহির, জাহের, কামাল, মেহেদী, মহিন, নাইম, রাকিব, এনামূল, ফারুক, শরীফসহ বিভিন্ন পর্যায়ের যুব সমাজের নেতৃবৃন্দ। খেলা দেখতে উপস্থিত ছিলেন বিভিন্ন গ্রামের বিপুল সংখ্যক খেলাপ্রেমী উৎসুক যুব ও কিশোর।
অতিথিবৃন্দ বলেন, মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলার বিকল্প নেই। তাই, খেলার প্রতি যুবকদের আগ্রহ বাড়াতে সকলকে উদ্যোগী হতে হবে। যুবকরা খেলায় মনোযোগী হলে সমাজে অপরাধ কমে যাবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET