, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • জনসমর্থন নিয়ে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম তুললেন একাব্বর আলী আকবর




জনসমর্থন নিয়ে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম তুললেন একাব্বর আলী আকবর

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : নভেম্বর ২২ ২০২৬, ১৯:৫৩ | 613 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন হাজী একাব্বর আলী আকবর। রোববার (২২ নভেম্বর) দুপুরে শহরের পৌর ভাসানী মিলনায়তনে বিপুলসংখ্যক সমর্থক ও নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি মনোনয়ন ফরম উত্তোলন করেন।

এ সময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। জনসমাগমের মধ্য দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে এলাকায় তার নির্বাচনী তৎপরতার বিষয়টি আলোচনায় আসে।

মনোনয়ন ফরম সংগ্রহের পর হাজী একাব্বর আলী আকবর বলেন, ‘আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। বিশেষ করে গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সেবা করাই আমার রাজনীতির অন্যতম লক্ষ্য। নির্বাচিত হলে কালিয়া হরিপুর ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করব। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ দর্শন বাস্তবায়নে নিজেকে নিয়োজিত রাখব। জনগণ আমাকে সুযোগ দিলে সততা ও নিষ্ঠার সঙ্গে ইউনিয়নবাসীর প্রত্যাশা পূরণে কাজ করব।

মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্থানীয়দের সঙ্গে তার দীর্ঘদিনের যোগাযোগ এবং দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কর্মকাণ্ডকে সামনে রেখে সমর্থকেরা তার প্রার্থিতার প্রতি সমর্থন জানান। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি তার নির্বাচনী প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET