, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত




নাঙ্গলকোটে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০৭ ২০২৬, ২২:৩৭ | 600 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত উপজেলা আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে নাঙ্গলকোট উপজেলা এনসিপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
নতুন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সামছুল আলম মজুমদার মোহনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল আওয়াল, সদস্যসচিব আরিফ হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. ফয়সাল হোসেন, ইঞ্জিনিয়ার সাবের হোসেন, সাংগঠনিক সম্পাদক ড. শহিদুল ইসলাম, যুবশক্তির আহ্বায়ক হান্নান কবীর ইমু ও যুবশক্তি সংগঠক মেহেরাজ হোসেন রাজুসহ কমিটির নেতৃবৃন্দ ।
সভায় বক্তারা নবগঠিত কমিটির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম বিস্তৃত করার বিষয়ে মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রশক্তির আহ্বায়ক মীর মাহাদি আল মানছুর।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET