১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • রুয়েটে বেলুন ও পায়রা উড়িয়ে আরপিএল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন




রুয়েটে বেলুন ও পায়রা উড়িয়ে আরপিএল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৩ ২০২৫, ১৯:৫৪ | 790 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শুরু হয়েছে রুয়েট প্রিমিয়ার লীগ (আরপিএল)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রুয়েট কোয়াটার সংলগ্ন নতুন মাঠে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়রা উড়িয়ে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন ।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, সুশৃঙ্খল পরিবেশে রুয়েটে খেলাধুলার পরিবেশ বজায় রাখতে হবে। খেলাধুলা মানুষের শরীরকে সুস্থ রাখার পাশাপাশি মনকে বিকশিত করে।
আয়োজকদের দেয়া তথ্য মতে, রুয়েটের কর্মকর্তা ও কর্মচারীসহ তাদের সন্তানদের অংশগ্রহণে আয়োজিত আরপিএল ক্রিকেট টুর্নামেন্টে মোট ৬টি দল অংশগ্রহণ করছে। আগামী ২৫ ডিসেম্বর খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রুয়েটের প্রধান প্রকৌশলী মো. শাহাদাত হোসেন, সিনিয়র নির্বাহী প্রকৌশলী মো. নোমান পারভেজ, সিনিয়র সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল হোসেন ইতি, নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবীবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও তাদের সন্তানরা উপস্থিত ছিলেন।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET