১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • চৌদ্দগ্রামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের পুরস্কার বিতরণ  




চৌদ্দগ্রামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের পুরস্কার বিতরণ  

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২৭ ২০২৬, ২২:২৭ | 657 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট(বালক-বালিকা)-২০২৬ইং উপজেলা পর্যায়ের খেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
সমাপনী খেলায় অংশগ্রহন করেন বালক দল বাতিসা প্রাথমিক বালিকা বিদ্যালয়কে ০-৪ গোলে হারিয়ে গোমারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন, বালিকা দল বাসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০-৪ গোলে হারিয়ে মিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
সোমবার(২৭ এপ্রিল) বিকেলে চৌদ্দগ্রাম এইচ জে পাইলট মডেল সরকারি হাইস্কুলে মাঠে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান।
উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আবু বক্কর মোহাম্মদ সিদ্দিকীর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ সেন্টারের ইন্সট্রাক্টর মোস্তফা কামাল, উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস প্রধান, মোঃ কামাল উদ্দিন, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ারের হোসেন পাটোয়ারী দুলাল, পৌর জামায়াতের নায়েবে আমির কাজী ইব্রাহিম, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক কাজী কবির হোসেন, উপজেলা সহকারি শিক্ষক সমিতি সভাপতি মোঃ মিজানুর রহমানসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET