বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী কাজী মাঈন উদ্দিন দিদারের ব্যক্তিগত পক্ষ থেকে ছাগলনাইয়ায় রেফারিদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। শনিবার (১৫ আগস্ট) ছাগলনাইয়া উপজেলা পরিষদ সভাকক্ষে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী-১ আসনের সাংসদ মুন্সি রফিকুল আলম মজনু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা। এসময় আয়োজক কাজী মাঈন উদ্দিন দিদার, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ আবু তাহের, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর বিএ, সিনিয়র যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন সরকার, উপজেলা যুবদলের আহবায়ক কাজী জসিম উদ্দিন, যুগ্ম আহবায়ক আবদুল মোমিন ভূঁইয়া সহ স্থানীয় ক্রীড়া সংগঠক বৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:









