ছাগলনাইয়ার ঐতিহ্যবাহী শুভপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার টানা চতুর্থ মেয়াদের সভাপতি নির্বাচিত হলেন সিনিয়র আইনজীবী এডভোকেট আশ্রাফুল আলম চৌধুরী হায়দার। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মাদরাসা শিক্ষাবোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এসএম তোহিদুজ্জামান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। চার সদস্য বিশিষ্ট এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সদস্য সচিব মোহাম্মদ রফিকুল হক (মাদরাসার অধ্যক্ষ পদাধিকার বলে)৷ অভিভাবক সদস্য মোহাম্মদ ইউসুফ ভূইয়া স্বপন ও শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আরিফুর রহমান। এডভোকেট আশ্রাফুল আলম চৌধুরী হায়দার ছাগলনাইয়া উপজেলার জগন্নাথ সোনাপুর গ্রামের কৃতি সন্তান। তিনি ‘ভাটির বাঘ’ নবাব শমসের গাজীর সপ্তম বংশধর। পেশাগত জীবনে তিনি একজন সুনামধন্য আইনজীবী ও ব্যবসায়ী। তিনি ‘আলী থ্রী কর্পোরেশন’ এর স্বত্বাধিকারী ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তার দায়িত্বের প্রতি আস্তা রেখে পুনরায় অত্র মাদরাসার সভাপতি মনোনীত করায় তিনি ফেনী-১ আসনের মাননীয় সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি দায়িত্ব পালনকালে সকলের সহয়োগিতা কামনা করেন। প্রতিষ্ঠানের শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে নিজের সর্বোচ্চ চেষ্টা, জ্ঞান, মেধা ও অভিজ্ঞতা ব্যয় করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
Please follow and like us:








