৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • বি এস সি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ




বি এস সি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৮ ২০২৫, ১৯:০১ | 828 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাট জেলা সদরের বিএসসি মাধ্যমিক বিদ্যালয় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৮ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ফকির তারিকুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী পরিচালনা পর্ষদ এবং অভিভাবকগন উপস্থিত ছিলেন।

বিএসসি মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক শেখ শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা বিএনপি’র নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান শিমুল,  শেখ মহিদুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা শেখ রবিউল ইসলাম ইঞ্জিনিয়ার মশিউর রহমান, গৌর পদ পাল, হাওলাদার হেমায়েত হোসেন, মোল্লা সালাউদ্দিন ও ফকির মনিরুজ্জামান। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বার্ষিক পরীক্ষার ফলাফল তুলে দেওয়া হয়। সেই সাথে ক্লাসে প্রথম দ্বিতীয় ও তৃতীয় উত্তীর্ণদের পুরষ্কৃত করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ষাট গম্বুজ টেকনিক্যাল বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ শেখ জাহিদুল ইসলাম, বিএসসি চুলা খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোকেশ পাল, বিএস চুনাখোলা দুর্গা মন্দিরের সভাপতি সাবেক ব্যাংক কর্মকর্তা রসময় অধিকারী, বি এস সি চুনাখোলা মাধ্যমিক বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক বিশ্বাস পরিতোষ কুমার। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাইন বিল্লাহ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET