সাজিদুল রাব্বি ত্বোহা ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (ইংলিশ ভার্সন) থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল। গত সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি-২০২৫ এর ফলাফলে সকল বিষয়ে এ-প্লাস পেয়ে এ সাফল্য অর্জন করে।
কৃতী শিক্ষার্থী সাজিদুল রাব্বি ত্বোহা ইউনিভার্সেল ফলো সল্যুশন এর সিও মুহাম্মদ আবু বকর সিদ্দিক ও আমাতুল মওলা মারজানা বেগম দম্পতির তিন সন্তান-সন্ততির দ্বিতীয়। তার দাদা লোহাগাড়া উপজেলার আলেমে দ্বীন মাওলানা ইউনুস। আর নানা সিলেট সরকারি আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ এবং মাদরাসা-ই-আলিয়া, ঢাকার সাবেক মুহাদ্দিস শায়খুল হাদীস অধ্যাপক আল্লামা ফখরুদ্দীন রহ।
ছেলের এমন সাফল্যে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে কৃতীত্বের ধারা অব্যাহত রাখতে সকল আত্মীয় স্বজন, গুণগ্রাহীদের নিকট দোয়ার দরখাস্ত জানিয়েছে তার পরিবার।
Please follow and like us:









