, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে ১৪শ টাকা মন দরে আমন ধান সংগ্রহ শুরু

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৩ ২০২৬, ২২:৪৬ | 614 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে অভ্যন্তরীন আমন ধান সংগ্রহ কার্যক্রম ২০২৬-২৭ শুরু হয়েছে। সোমবার প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিনা মমতাজ। উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা কৃষকদল সভাপতি আবদুল মমিন, কৃষক জালাল উদ্দিন, মোতালেব হোসেন, মিজানুর রহমান, আতর ইসলাম, আবদুল মুনাফ, আবদুর রহমান, জাকির হোসেন প্রমুখ।
উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের থেকে ২৩ নভেম্বর শুরু হয়ে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারীর মধ্যে মোট ৮৯৪ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এজন্য নিজের ধান নিজে বিক্রি করতে কৃষক অ্যাপসে নিবন্ধন বা ধান বিক্রয়ের আবেদন করতে হবে। এ বছর প্রতি কেজি ৩৫ টাকা ও প্রতি মন ১৪০০ টাকা হারে প্রত্যেক কৃষক থেকে ৩ মেট্রিক ধান ক্রয় করবে সরকার।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার বলেন, কৃষকরা নিয়মতান্ত্রিকভাবে আবেদন করে ন্যায্যমূল্যে সরকারের কাছে তাদের উৎপাদিত ধান বিক্রি করতে পারবে। এক্ষেত্রে উপজেলা কৃষি বিভাগ ও খাদ্য বিভাগ তাদের সহযোগিতা করবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET