, , ,

শিরোনামঃ-




আটোয়ারীতে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০১ ২০২৬, ১৯:১৬ | 605 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“ দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ ” প্রতিপাদ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা , যুবঋণের চেক বিতরণ, প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মাঝে সনদ বিতরণ এবং যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনীর আয়োজন করা হয়। রোববার ( ১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুবর‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম সভাপতিত্ব করেন। সফল উদ্যোক্তা সুবর্ণা রায়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম (মানিক)। প্রতিপাদ্য বিষয়ের ওপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাক আহমেদ, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল। সফল উদ্যোক্তাদের মধ্যে নিজের অনুভুতি ব্যক্ত করেন শিক্ষক নিশাত রহমান , আরিফ ইসলাম প্রমুখ। সভায় যুব সমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের আর্থ সামাজিক উন্নয়নে যুবদের সম্পৃক্ত করার ওপর গ্ররুত্বারোপ করা হয়। পাশাপাশি যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ ও ঋণ সহায়তার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা আরো বলেন, যুব সমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে কারিগরি ও কর্মমূখী প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ, সহজ শর্তে ঋণ প্রদান এবং নতুন উদ্যোক্তা তৈরীতে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরী। অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এ সময় তিন জন প্রশিক্ষিত যুব’র মাঝে প্রতিজনকে ১ লাখ ২০ হাজার করে মোট ৩ লাখ ৬০ হাজার টাকার যুব ঋণের চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। পরে অতিথিবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত যুব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের স্টল পর্রিদর্শন করেন । জাতীয় যুব দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে আটোয়ারী উপজেলার যুব সমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও উৎপাদনমূখী করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET