পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে ছাগলনাইয়ায় মাঠ পর্যায়ে ভাতাভোগী ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩ জুন) ছাগলনাইয়া উপজেলা পরিষদ হলরুমে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মোঃ হেলাল উদ্দীন। এসময় ছাগলনাইয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিক্তা হাজারী ও ইউআই মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২৬ জন ভাতাভোগী ও ভিডিপি সদস্যের প্রত্যককে নুডলস, সেমাই, দুধ, সুজি, তেল, চাল ও চিনির প্যাকেট প্রদান করা হয়।
Please follow and like us:







