, , ,

শিরোনামঃ-




আগুনে পুড়ে গেছে হতদরিদ্র খোরশেদের শেষ সম্বল!

আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৬ ২০২৩, ১৭:০৩ | 812 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

লক্ষ্মীপুরের রামগঞ্জে আগুনে পুড়ে গেছে হতদরিদ্র খোরশেদ আলমের ব্যবসা প্রতিষ্ঠান।
মঙ্গলবার দিবা গতরাত ৩টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের উত্তর জয়পুরা গ্রামের কাইতের বাড়ীর সামনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় এলাকা বাসীর চেষ্টায় আগুনে নিয়ন্ত্রনে আনে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
ক্ষতিগ্রস্থ খোরশেদ আলম জানান, স্থানীয় এনজিও ও এলাকাবাসী থেকে ধার দেনা করে বাড়ীর সামনেএকটি কনফেকশনারী ও ভ্যারাইটিজ স্টোর দিয়ে পরিবারের ব্যয়ভার মিটিয়ে আসছি। রাত প্রায় ৩টার দিকে আমি খবর পাই আমার দোকানে আগুন লেগেছে। আমি আসার আগেই দোকানসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ পর্যন্ত আমার এ দোকানটিতে চারবার আগুন লেগেছে। আমি সর্বশ্রান্ত হয়ে গেছি। আগুনে আমার ৫লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন খান বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। আমি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেছি। ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনা করে স্থানীয় এমপি মহোদয়ের সাথে আলোচনা করে খোরশেদ আলমকে সার্বিক সহযোগিতার ও আশ্বাস দেন তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET