, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা




আটোয়ারীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৪ ২০২৩, ১৫:৫১ | 806 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান-এর সভাপতিত্বে এবং অবসরপ্রাপ্ত অধ্যাপক আলহাজ¦ মোঃ রমজান আলী’র সঞ্চালনায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভূমি) শায়লা সাঈদ তন্বী, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার মাসুদ হাসান,আটোয়ারী থানার এসআই স¤্রাট খান,বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শেখ নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা পশিম উদ্দীন প্রমুখ। বক্তারা বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শেষ দিকে যখন বুঝতে পারে তাদের পরাজয় নিশ্চিত, তখন বাঙালি জাতিকে মেধাশুন্য করার নীল নকশা তৈরী করে। এজন্য এদেশের বুদ্ধিজীবিদের হত্যা করে। শহীদ বুদ্ধিজীবিরা বেঁচে থাকলে বাংলাদেশ আজ অনেক দুর এগিয়ে যেত। বুদ্ধিজীবিদের আত্মহুতি এবং মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এসময় উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধ, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET