২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়




আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১২ ২০২৫, ০১:৫৭ | 676 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিপামনি দেবী। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত ইউএনও আটোয়ারীকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী বলেন, আটোয়ারীর মানুষের কল্যাণে কাজ করতে এসেছি। যাতে করে এখান থেকে অন্যত্র চলে যাওয়ার পরও এলাকাবাসী আমাকে মনে রাখেন। তিনি আরও বলেন, আমি আটোয়ারীকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করতে চাই। সততা ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করতে চাই। আর তাই সকল ভালো কাজে সমাজের দর্পণ সাংবাদিকদের সার্বিক সহযোগিতা আমার প্রয়োজন। সাংবাদিকদের মাধ্যমে প্রশাসন ও সাধারণ মানুষ অনেক অজানা তথ্য জানতে পারে। তিনি বলেন, সঠিকতথ্য তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সাংবাদিকতার মূলনীতি- এটি বজায় রাখলে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে আস্থা আরও বাড়বে। নবাগত ইউএনও বলেন, প্রশাসন ও গণমাধ্যম পরস্পরের সহযোগি শক্তি। সবাই মিলে কাজ করলে আটোয়ারীকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।
সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে নবাগত ইউএনও’র সাথে আলোচনা করেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, আটায়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী প্রেসক্লাবের সাবেক সভাপতি জিল্লুর হোসেন সরকার,সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, অন্যান্য সংবাদকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন,মোঃ হাফিজুল ইসলাম, আব্দুল মজিদ, জরিফ হোসেন চৌধুরী প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET