পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৬টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডে একযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র এক প্রাণবন্ত কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গত বুধবার (২৪ সেপ্টেম্বর)সন্ধায় উপজেলার ৬ ইউনিয়নের ৫৪ টি ওয়ার্ডে একযোগে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। প্রতিটি কর্মীসভায় নিজ নিজ ওয়ার্ডের সভাপতিগণ সভাপতিত্ব করেন। সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটির সদস্য সচিবদের সঞ্চালনায় সংশ্লিষ্ট ওয়ার্ডের অন্যান্য নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, “ গণমানুষের অধিকার আদায় ও গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি’র নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনাকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে।”
বক্তারা বলেন, বিএনপি সব সময় জনগণের পাশে থেকেছে, আগামীতেও থাকবে। গণমানুষের অধিকার আদায় ও দু:শাসনের অবসান ঘটাতে আমাদের আরও সংগঠিত হতে হবে। দলীয় সিদ্ধান্ত মোতাবেক প্রতিটি নেতাকর্মীকে মাঠে থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে। তারা আসন্ন দিনগুলোতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনামূলক রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
সভা শেষে সাধারণ কর্মী ও নেতারা আশাবাদ ব্যক্ত করেন যে, আটোয়ারী উপজেলার প্রতিটি ওয়ার্ডে বিএনপি আরও সুসংগঠিত হয়ে আগামী রাজনৈতিক কর্মকান্ডে জনগণের আস্থা অর্জন করবে।
কর্মী সভাগুলোতে প্রতিটি ওয়ার্ডের বিএনপি,অংগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।









