, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে করোনা ভাইরাস ঠেকাতে মাঠে নেমেছে সেনাবাহিনী




আটোয়ারীতে করোনা ভাইরাস ঠেকাতে মাঠে নেমেছে সেনাবাহিনী

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ২৭ ২০২০, ২০:০১ | 829 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে করোনা ভাইরাস সংক্রমন ( কোভিট-১৯) ঠেকাতে মাঠে কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। শুক্রবার ( ২৭মার্চ) সকালে সশস্ত্র বহিনীর দলটি আটোয়ারীতে এসে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সাথে পৃথক পৃথকভাবে দেখা করেন এবং করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে উপজেলা প্রশাসনের কর্মসুচিতে সহযোগিতা করার আশ্বাস দেন। উপজেলা নির্বাহী অফিসার বলেন, আজ থেকে আটোয়ারী উপজেলায় সেনা টহল শুরু হয়েছে। সার কীটনাশক,কাঁচা বাজার, ও ঔষধের দোকান ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান সরকারি নির্দেশ মোতাবেক সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এঅবস্থায় রাস্তায়, বাজারে অপ্রয়োজনে বের হলেই শাস্তির আওতায় নিয়ে আসা সহ প্রয়োজনীয় নির্দেশনা দেন নির্বাহী অফিসার। উপজেলা পরিষদ চেয়ারম্যান সেনাবাহিনীদের সাথে করোনা ভাইরাস ঠেকাতে সৌজন্যমুলক আলোচনা করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET