, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে নিহত সিফাতের পরিবারকে সমবেদনা জানালেন ইউএনও




আটোয়ারীতে নিহত সিফাতের পরিবারকে সমবেদনা জানালেন ইউএনও

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১০ ২০২১, ১৭:৪০ | 900 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে সম্প্রতি ঘটে যাওয়া ব্যাপক আলোচিত চাঞ্চল্যকর মর্মান্তিক এবং নির্মম হত্যাকান্ড উপজেলাবাসীকে হতবাক করে তুলেছে। ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানাগেছে, উপজেলার ছোটদাপ গ্রামের সফিকুল ইসলামের পুত্র দিনাজপুর আদর্শ কলেজের মেধাবী ২য় বর্ষের মেধাবী ছাত্র ফাহিদ হাসান সিফাত(১৮) গত ৪ জানুয়ারি সন্ধায় ব্যাডমিন্টন খেলতে গিয়ে আর বাড়ি ফিরেনি। পরদিন ৫ জানুয়ারি সিফাতের মোবাইল দিয়ে ফোন করে মুক্তিপণ দাবী করলে সন্দেহ ঘনিভুত হয়। ওই দিনই সিফাতের পিতা আটোয়ারী থানায় একটি সাধারণ ডায়রী করেন। কুল কিনারা না পেয়ে অবশেষে সিফাতের পিতা র‌্যাব-১৩ কাছে সন্তান উদ্ধারের আবেদন করেন। র‌্যাব-১৩ এর একটি চৌকস দল আবেদনের ১৮ ঘন্টার মধ্যে ছোটদাপ এলাকা হতে ফাহিদ হাসান সিফাতের ঘাতক সন্দেহে ৪ জনকে আটক করে। আটককৃতরা হলো উপজেলার ছোটদাপ গ্রামের মোঃ মখলেছুর রহমানের পুত্র মতিউর রহমান (মতি)(২৩), মোঃ ওসমান গণির পুত্র মোঃ লিমন হক (২২), মোঃ আব্দুল হামিদের পুত্র মোঃ মখলেছুর রহমান(৪২) ও মখলেছুর রহমানের স্ত্রী মোছাঃ ময়না বেগম(৩৭)।

আটককৃত মতিউর রহমান( মতি)’র স্বীকারোক্তি মতে সিফাতের মরদেহ বাড়ির পাশে দুইশত গজ দুরে জমি থেকে খুড়ে উদ্ধার করতে সক্ষম হয়েছে। লাশ জমি থেকে উত্তোলনের সময় র‌্যাব, পুলিশ, পিবিআই, ডিবি,সিআইডি,ডিএসবি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া, জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। ওই সময় উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান সরকারি কাজে ঢাকায় অবস্থান করছিলেন। মর্মান্তিক নির্মম হত্যা কান্ডের কথা শুনে তিনি তড়িঘুড়ি করে আটোয়ারীতে চলে আসেন। রবিবার সকালে তিনি ছোটদাপ গ্রামে নিহতের পরিবারের সাথে দেখা করতে যান। এসময় ইউএনও সম্প্রতি তার বড় ভাইয়ের আকস্মিক মৃত্যুর কথা তুলে ধরে সমবেদনার অনুভুতি প্রকাশ করেন। নিহত সিফাতের পিতা-মাতাকে ধৈর্য্য ধরার পরামর্শ দেন এবং ঘাতকের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দেন। সিফাতের পিতা-মাতা ইউএনও’র সামনে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন এবং ঘাতকের পরিবারের সর্বোচ্চ শাস্তি দাবী করেন। এসময় রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, ইউপি সদস্য আব্দুস সাত্তার, এলাকার লোকজন সহ সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET