, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা




আটোয়ারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১০ ২০২০, ১৬:০০ | 884 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে আসন্ন ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর)সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনের উপর গুরুত্বারোপ করে পরামর্শমুলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। করোনা কালে দিবস উদযাপন ব্যাপারে মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর,ওসি (তদন্ত) দুলাল উদ্দীন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান মহামারী কোভিড-১৯ সংক্রমনের কারণে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে কিছু গুরুত্বপুর্ণ কর্মসুচির মাধ্যমে উদযাপন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে কর্মসুচি পালনের জন্য মুল কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়েছে। প্রস্তুতিমুলক সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET