, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আসন্ন তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জননন্দিত প্রার্থী “ফরহাদ আলী বিদ্যুৎ




আসন্ন তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জননন্দিত প্রার্থী “ফরহাদ আলী বিদ্যুৎ

শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৫ ২০২৪, ১৮:০১ | 840 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আসন্ন তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন সমাজসেবক,সাবেক সফল উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীযুবলীগের সাধারণ সম্পাদক “ফরহাদ আলী বিদ্যুৎ”। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী। যুবসমাজের অহংকার,গরীব,দুস্থ অসহায় মানুষের আশ্রয়স্থল দানবীর খ্যাতিয়মান সুশিক্ষিত,মাদক,সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর সাবেক ভাইস চেয়ারম্যান “ফরহাদ আলী বিদ্যুৎ” এবারও অন্যান্য সকল প্রার্থীদের চেয়েও মাঠ পর্যায়ে জনপ্রিয়তায় শীর্ষে আছেন।
তিনি জনপ্রিয়তায় শীর্ষে থেকেও তার বিজয় নিশ্চিত করতে উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী অঙ্গসংগঠন ও স্হানীয় ভোটারদের সাথে প্রতিদিনই শুভেচ্ছা বিনিময়,মতবিনিময় ও দোয়া চেয়ে ব্যাপক প্রচার-প্রচারণা ও উঠান বৈঠক চালাচ্ছেন। অত্র উপজেলা ঘুরে দেখা যায় তিনি আগের মতোই বর্তমানেও তাড়াশ উপজেলার প্রতিটি ভোটারদের মুখে মুখে আলোচনায় শীর্ষ রয়েছেন।
তাড়াশ উপজেলা পরিষদের সাবেক এ ভাইস চেয়ারম্যান উপজেলার সকল ওয়ার্ডের সাধারণ অসহায় খেটে খাওয়া হত-দরিদ্র মানুষের সুখে-দুঃখে পরিষদের অর্থায়নে ও নিজস্ব অর্থায়নেও পাশে দাঁড়ানোর পাশাপাশি উপজেলার যেকোনো মানুষের সর্বক্ষেত্রে সহযোগিতা করে গেছেন।যার ধারাবাহিকতায় বর্তমানে ও তিনি সামর্থ্য অনুযায়ী ধর্মীয়,সামাজিক ও অসহায় মানুষের সাহায্য সহোযোগিতা করে চলেছেন। স্মার্ট নেতা “ফরহাদ আলী” উপজেলায় ব্যাপক জনপ্রিয় হওয়ার কারণ তিনি রক্তেজন্মা আওয়ামীলীগ পরিবারের সন্তান এবং তার রয়েছে ব্যাপক সামাজিক রাজনৈতিক পরিচিতি। এছাড়া ও তিনি একাধিক সামাজিক সেবামূলক কার্যক্রমে জড়িত তিনি ছাত্র জীবন থেকেই নিজস্ব অর্থায়নে পরোপকারী ছিলেন। বর্তমানেও উপজেলা আওয়ামীলীগ, ওয়ার্ড আওয়ামী লীগসহ তিনি সকল ইউনিয়নের সকলের সঙ্গে সু-সম্পর্ক বজায় রেখে সর্বপ্রকার সেবামূলক কর্মকান্ড চালিয়েছেন এবং চালিয়ে যাচ্ছেন।”ফরহাদ আলী বিদ্যুৎ” বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। দেশরত্ন শেখ হাসিনার দিক নির্দেশনা মেনে “গ্রাম হবে শহর” বাস্তবায়নে নেএীর একজন ক্ষুদ্র কর্মী হয়ে সবসময় উপজেলার সাধারণ মানুষের পাশে থেকে আওয়ামী সরকারের সকল সেবামূলক কাজে অংশগ্রহণ করে যাচ্ছি এবং যাবো। তিনি আরোও বলেন,স্মার্ট তাড়াশ উপজেলা  বাস্তবায়নে এবং জননন্দিত সাংসদ অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করতে এবং এমপির ইচ্ছার প্রতিফলন তাড়াশ উপজেলাকে মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত করতে এবং স্মার্ট ও স্বয়ং সম্পুর্ন করে গঠনে তিনি বদ্ধপরিকর।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET