, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • উল্লাপাড়ায় নিখোঁজের ৬ দিন পর পরিত্যক্ত কুপ থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার 




উল্লাপাড়ায় নিখোঁজের ৬ দিন পর পরিত্যক্ত কুপ থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার 

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুন ০৫ ২০২৫, ১৭:৩৬ | 781 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ তুষার আহমেদ :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় একটি বাড়ির পরিত্যক্ত কুপ থেকে রাশেদুল ইসলাম রাসু নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার(৫ জুন) দুপুরে  উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ভয়নগর গ্রামের একটি বাড়ির পরিত্যক্ত কুপ থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়,গত ৩০ মে রোজ শুক্রবার রাতে মোবাইলে ফোন আসলে সে বাড়ি থেকে বেড়িয়ে যায়।পরবর্তীতে অনেক রাত হলেও সে আর বাড়ি ফেরেনি। পরে তার মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
 সেইদিন থেকে শুরু করে বিভিন্ন আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ করে তাকে আর পাওয়া যায়নি। আজ বাড়ির পাশে একটি পরিত্যক্ত বাড়ির কুপ থেকে তার লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে কেবা কারা তাকে মেরে ফেলে এই পরিত্যক্ত কুপের ভিতরে ফেলে রেখে চলে যায়। রাসু হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চায় তার পরিবার।
এব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে  লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET