, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • উল্লাপাড়ায় বাড়ি নির্মাণের সময় রাণী ভিক্টোরিয়ার ছবি সম্বলিত ৩২টি প্রাচীন মুদ্রা উদ্ধার করেছে পুলিশ




উল্লাপাড়ায় বাড়ি নির্মাণের সময় রাণী ভিক্টোরিয়ার ছবি সম্বলিত ৩২টি প্রাচীন মুদ্রা উদ্ধার করেছে পুলিশ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ০৫ ২০২০, ১৮:২১ | 819 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পাড়ায় বাড়ি নির্মাণের জন্য মাটি কাটার সময় ১৮০০ খ্রিস্টাব্দের বিভিন্ন সময়ের সিলভার কালারের রাণী ভিক্টোরিয়ার ছবি সম্বলিত ৩২টি প্রাচীন মুদ্রা উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ঠা মার্চ) রাতে, মুদ্রাগুলো উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে, নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. হাসিবুল আলম বিপিএম।

তিনি জানান, প্রায় ১৫ দিন আগে উল্লাপাড়া পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের নিশিপাড়া, উল্লাপাড়া পশ্চিমপাড়া মহল্লার জনৈক বাবুল মৃধার বাড়িতে বিল্ডিং নির্মাণের জন্য মাটি খনন কাজ করছিলেন ৪ শ্রমিক। খননের সময় মাটির নিচ থেকে রানী ভিক্টোরিয়ার ছবি সম্বলিত ৩২টি প্রাচীন রৌপ্যমুদ্রা বেরিয়ে আসলে শ্রমিকরা সেগুলো ভাগভাগি করে নিয়ে যায়। পরবর্তীতে শ্রমিকরা মুদ্রাগুলো বিক্রির চেষ্টা করতে থাকলে পুলিশ বিষয়টি জানতে পারে। বুধবার রাতে, শ্রমিকদের কাছ থেকে ওই মুদ্রাগুলো উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত মুদ্রাগুলো রানী ভিক্টোরিয়ার ছবি সম্বলিত ১৮০০ খ্রীস্টাব্দের। এগুলোর মধ্যে ৩টির গায়ে ইংরেজিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়ান রুপি ও ২৯টির গায়ে ওয়ান রুপি ইন্ডিয়া লেখা রয়েছে। উদ্ধার হওয়া মুদ্রাগুলো প্রত্নতাত্ত্বিক বিভাগের সঙ্গে যোগাযোগ করে আইনী প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET