১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ওসমান হাদি হত্যার প্রতিবাদে গোলাপগঞ্জে বিক্ষোভ




ওসমান হাদি হত্যার প্রতিবাদে গোলাপগঞ্জে বিক্ষোভ

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৯ ২০২৫, ১৮:০৪ | 644 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোলাপগঞ্জে ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান হাদি হত্যাকান্ডের প্রতিবাদে ও খুনীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার বাদ জুম’আ উপজেলার পৌর শহরের চৌমূহণীতে জামাতে ইসলামীর উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমীর জিন্নুর আহমদ চৌধুরীর সভ্পতিত্বে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।

মিছিলটি পৌর শহরের চৌমূহণী থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণের পর পথসভায় মিলিত হয়।

বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামীর উপজেলা শাখার সম্পাদক মাও ফয়ছল আহমদ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী হাবিবুল্লাহ দস্তগীর, পৌর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর রেহান উদ্দিন রায়হান, শ্রমিক জমিয়ত সিলেট জেলা দক্ষিণের ইঞ্জিনিয়ারি আব্দুল কাদির জাকির, গোলাপগঞ্জ পৌর যুব জমিয়তের সহসাধারণ সম্পাদক মুফতি রুহুল কুদ্দুস ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণের অর্থ সম্পাদক শেখ আব্দুলাহ উসামা, গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি আবু সালেহ উসমান, সহ-সভাপতি নাঈম আহমদ, আহমদ মাজিদ, সাধারণ সম্পাদক নাসিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক আহমদ জায়েদ ও প্রচার সম্পাদক শামসুল হুদা মামুনসহ বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET