, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ওয়াপদা অফিসের সামনে ময়লা আবর্জনার স্তুপ; ডেঙ্গু আক্রান্তের ভয়ে এলাকাবাসী




ওয়াপদা অফিসের সামনে ময়লা আবর্জনার স্তুপ; ডেঙ্গু আক্রান্তের ভয়ে এলাকাবাসী

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৪ ২০১৯, ০৯:১৩ | 871 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরগুনা প্রতিনিধি :বরগুনা তালতলী উপজেলার ওয়াপদা অফিসের সামনে এবং খাদ্য গুদামের পিছনের সড়কের এক পাশ জুড়ে ময়লাআবর্জনার স্তূপ করে রাখা হয়েছে।উপজেলা গঠনের ৬ বছর পার হলে ও ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনো জায়গা ঠিক করতে পারেনি বড়বগী ইউনিয়ন কর্তৃপক্ষ তাই হাট-বাজারের ও বাসা বাড়ির ময়লা ফেলে ওয়াপদা অফিসের সামনের খালি জায়গায়।বড়বগী ইউনিয়ন কতৃপক্ষদের বার-বার জানানো হলে ও তারা কোনো গুরুত্ব দেয় নি।ময়লা আবর্জনার স্তুপ থাকায় ডেঙ্গু আক্রান্তের ভয়ে আছে এলাকাবাসী।

সরেজমিনে দেখা ঘুরে দেখা যায়,বিশিষ্ট সমাজ সেবক মরহুম আলহাজ্ব আব্দুল হক ডিলারের বাড়ির সামনে ও রাস্তার পাশে ময়লা আবর্জনার স্তুপ করে রাখায় আশপাশের বাড়িতে সমস্যা হচ্ছে।এই ময়লা আবর্জনার মধ্যে রয়েছে বিভিন্ন প্লাস্টিকের বোতল, লোহা-লক্কড়, পুরনো জিনিসপত্র, ময়লা কাপড়, বিস্কুটের-চিপসের প্যাকেট, পায়খানা, প্রস্রাব ইত্যাদি।

পথচারী ও স্কুল কলেজের শিক্ষার্থীদের দেখা যায়, নাকে রুমাল দিয়ে চলাচল করছে। কেউ কেউ হাত দিয়ে নাকমুখ চেপে ধরে চলাচল করছে।পচা ময়লা আবর্জনার দুর্গন্ধ বাতাসের সঙ্গে মিশে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। ফলে প্রতিদিনই এলাকাবাসী, পথচারী, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ হাজার হাজার মানুষ অবর্ণনীয় ভোগান্তিতে পড়ছে।নাম প্রকাশে অনিশ্চুক একাধিক ব্যক্তি বলেন এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক এবং ওয়াপদা অফিসের সামনে ময়লা আবর্জনা ফেলে রাখায় তাদের কোনো সুদৃষ্টি নেই।এ জন্য আমরা দায়ী করব বড়বগী ইউনিয়ন কতৃপক্ষদের।

নাম প্রকাশে অনিশ্চুক এক শিক্ষার্থী বলেন,প্রতিদিন ময়লা আবর্জনার ভাগাড় মাড়িয়ে স্কুলে যেতে হয়।দুর্গন্ধে বমি এলেও বাধ্য হয়েই এ রাস্তা দিয়ে চলাফেরা করতে হয়।

সাংবাদিক মো.মিজানুর রহমান নাদিম বলেন এই ময়লা আবর্জনা নিয়ে বিভিন্ন সময় পত্র পত্রিকায় নিউজ আসলে ও বড়বগীর ইউনিয়ন কতৃপক্ষদের দৃষ্টিগোচর হয়নি। যার ফলে ময়লার স্তুপ এখান থেকে অপসারণ করান হচ্ছে না।

এলাকাবাসী আরো জনান, দ্রুত এসব ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতা না করলে এখান থেকে সৃষ্টি ডেঙ্গুমশাসহ অন্যান্য রোগ-জীবাণু চারদিকে ছড়িয়ে পরতে পারে বলে মনে করেন।এ নিয়ে এলাকার মানুষের মধ্যে ক্ষোপ বিরাজ করছে। তারা বলেন এ যেন ডেঙ্গু মশা তৈরীর একটি কারখানা।

পরিবেশবিদরা বলছেন,তালতলীর ওয়াপদা অফিসের সামনে এভাবে ময়লা ফেলা হয় তবে তালতলীর বাজার যে কোন সময় ময়লার ভাগাড় পরিণত হতে পারে।

বড়বগী ইউনিয়নের এই নিত্তনৈমিত্তিক ভোগান্তি থেকে ইউনিয়ন চেয়্যারম্যানের হস্তক্ষেপ কামনা করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET