, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • করোনা পরিস্থিতি মোকাবেলায় গাইবান্ধায় ভ্রাম্যমান দুধ ও ডিম বিক্রয় কেন্দ্র উদ্বোধন




করোনা পরিস্থিতি মোকাবেলায় গাইবান্ধায় ভ্রাম্যমান দুধ ও ডিম বিক্রয় কেন্দ্র উদ্বোধন

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৮ ২০২১, ২১:১৬ | 951 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দেশব্যাপী করোনা পরিস্থিতি মোকাবেলায় গাইবান্ধা জেলা প্রশাসন ও প্রাণি সম্পদ আধিদপ্তরের উদ্যোগে জনসাধারণের মাঝে প্রাণিজ পুষ্টি নিশ্চিত করণে বাজার স্থিতিশীলসহ ন্যায্য মূল্যে শহরের বঙ্গবন্ধু মুর‌্যাল চত্বরে ভ্রাম্যমান দুধ ও ডিম বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে সদর উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় বাংলাদেশ ডেইরী ফার্মার্স এসোসিয়েশন এবং বাংলাদেশ পোল্ট্রি ফার্মার্স এসোসিয়েশনের বাস্তবায়নে এবং প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণি সম্পদ অধিদপ্তদ, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় ভ্রাম্যমান দুধ ও ডিম বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। এসময় পৌর মেয়র মতলুবর রহমান, উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. রাফিউল আলম, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মাসুদার রহমান, সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. সিরাজুল ইসলাম, সদর উপজেলা ভেটেরেনারী সার্জন ডা. আনোয়ার হাসান, সাদুল্লাপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক ও ডেইরি ফার্ম মালিক সমিতির সভাপতি প্রতাব ঘোষসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ কর্মসূচির আওতায় গাইবান্ধা জেলা শহরসহ পাশর্^বতী এলাকায় প্রতিদিন ১ টন দুধ এবং ১০ হাজার ডিম ন্যায্যমূল্যে বিক্রি করা হবে। ভ্রাম্যমান ন্যায্য মূল্যের দোকান থেকে প্রতি লিটার দুধ ৪৮ টাকা এবং প্রতিটি ডিম ৬ টাকা ৩৩ পয়সা করে ক্রেতা সাধারনের মাঝে বিক্রি করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET