১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কলাপাড়ায়  উৎসব মুখর পরিবেশে বিজয় দিবস -২০১৯ পালিত




কলাপাড়ায়  উৎসব মুখর পরিবেশে বিজয় দিবস -২০১৯ পালিত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ১৬ ২০১৯, ২১:২২ | 815 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 কলাপাড়ায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উৎসব মুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। বিজয় দিবসের ১ম প্রহরে রাত ১২.০১ মিনিটে সকল শহিদদের গভীর শ্রদ্ধা নিবেদন করেন কলাপাড়া প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব ও অন্যান্য সামাজিক সংগঠন।দিবসটি উদযাপন উপলক্ষ্যে সোমবার সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়।
র‌্যালীতে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীসহ সকল শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।
র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ মাঠে গিয়ে বিজয় দিবসের মূল অনুষ্ঠানে মিলিত হয়। সেখানে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠানের উদ্ভোধন করেন। এরআগে সূর্যাদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেছেন। একই সঙ্গে সকল সরকারী, বে-সরকারী ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মুহিব্বুর রহমান মহিব। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামৗলীগের সাধারন সম্পাদব বীর মুক্তিযোদ্ধা মোতালেব তালুকদার, সহকারী কমিশনার(ভূমি)অনুপ দাস, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম প্রমূখ।দিবসটি উপলক্ষ্যে কলেজ মাঠের উদ্ভোধণী অনুষ্ঠানে কুচকাওয়াজ,শারীরিক কসরত ও মুক্তিযুদ্ধ ভিত্তিক পথনাটক প্রদর্শন করে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরপর বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনাসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET