২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা




কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মে ৩১ ২০২৩, ১৩:৫১ | 787 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ সদর উপ‌জেলার ৮নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩-২০২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হ‌য়ে‌ছে। (বুধবার ৩১ মে) সকা‌ল ১০ টার দি‌কে ইউনিয়ন পরিষদ‌ের হল রু‌মে চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমা‌নের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট পেশ ক‌রেন, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আলী আশরাফ সরকার এবারের বাজেটে আয়-ব্যয় সমান রেখে ২০২৩-২০২৪ অর্থ বছ‌রে ৩ কো‌টি ৪৬ লক্ষ ৩২ হাজার ৩ শত ৭৯ টাকা বাজেট ঘোষণা ক‌রেন।

বাজেটে ইউনিয়ন পরিষদে গত ২০২১ -২০২২ অর্থ বছ‌রে রাজস্ব আয় হ‌য়ে‌ছে ২ কো‌টি ৫৩ লক্ষ ২ হাজার ২ শত ৩২ টাকা।

উন্মুক্ত বাজেটে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জামাত আলী মুন্সি, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আমজাদ, সাবেক ইউপি সদস্য সুরুজ্জামান, কাওয়া‌কোলা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আজগর আলীসহ সকল ইউপি সদস্য কাওয়া‌কোলা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড আওয়ামী ল‌ী‌গের সভাপতি সম্পাদকসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET