, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কাজিপুরে করোনা সন্দেহে ডাক্তারসহ ছয় জনের নমুনা ঢাকায় প্রেরণ




কাজিপুরে করোনা সন্দেহে ডাক্তারসহ ছয় জনের নমুনা ঢাকায় প্রেরণ

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৯ ২০২০, ১১:৫২ | 1013 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় করোনা সন্দেহে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারসহ ঢাকা, নারায়নগঞ্জ এবং তাবলীগ জামাত থেকে আসা পাঁচজনের নমুনা সংগ্রহ করে শনিবার বিকেলে ঢাকায় পাঠানো হয়েছে।
এর মধ্যে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই ডাক্তার করোনা শুরু থেকেই রোগীদের সেবা দিয়ে যাচ্ছিলেন। অন্যদের মধ্যে দুই জনের বাড়ি চালিতাডাঙ্গা ইউনিয়নের চালিতাডাঙ্গা ও বরশীভাঙ্গা গ্রামে। আর একজন করে রয়েছে সোনামুখী ইউনিয়নের পরানপুর, কাজিপুর ইউনিয়নের পলাশপুর এবং গান্ধাইল ইউনিয়নের গান্ধাইল গ্রামের।
কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আমিনুর রহমান জানান, “আমাদের একজন ডাক্তারের সর্দি – জ্বর দেখা দেয়ায় অন্যদের সাথে তার নমুনাও পাঠানো হয়েছে। আমরা সার্বক্ষণিক তাদের খোঁজ খবর রাখছি।”  তিনি আরও জানান, আগের পাঠানো সাতজনের রিপোর্ট নেগেটিভ এসেছে।’
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET