, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কালিয়া হরিপুরে চেয়ারম্যান প্রার্থী হাজী একাব্বর আলীর সঙ্গে ভোটারদের চা-চক্র ও মতবিনিময়




কালিয়া হরিপুরে চেয়ারম্যান প্রার্থী হাজী একাব্বর আলীর সঙ্গে ভোটারদের চা-চক্র ও মতবিনিময়

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : নভেম্বর ২১ ২০২৬, ১৮:৩৩ | 633 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী একাব্বর আলী আকবরের সঙ্গে ভোটারদের চা-চক্র ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ইউনিয়নের বিয়াঘাট এলাকায় এবং রাত ৯টায় বনবাড়িয়া গ্রামে পৃথকভাবে এসব চা-চক্র ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় স্থানীয় ভোটাররা এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন। পাশাপাশি হাজী একাব্বর আলী আকবরের প্রতি সমর্থন জানিয়ে তাঁকে নির্বাচিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ভোটার আসলাম শেখ বলেন, এলাকার মানুষের সঙ্গে হাজী একাব্বর আলী আকবরের সুসম্পর্ক রয়েছে। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করবেন বলে আমরা আশা করি।

ভোটার শরিফুল ইসলাম বলেন, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন ও মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে একজন জনবান্ধব জনপ্রতিনিধি প্রয়োজন। আমরা চাই, তিনি নির্বাচিত হয়ে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করুন।

চেয়ারম্যান পদপ্রার্থী হাজী একাব্বর আলী আকবর বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি মানুষের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যাশা নিয়ে। নির্বাচিত হলে কালিয়া হরিপুর ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করব। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই। এ জন্য সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ভোটাররা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET