, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কুষ্টিয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নতুন কমিটি গঠন




কুষ্টিয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নতুন কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ০১ ২০২৩, ২৩:২৩ | 804 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রেজানুর রহমান খান চৌধুরীকে সভাপতি এবং এস এম কাদেরী শাকিলকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের “কুষ্টিয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি” এর নবগঠিত কমিটি গঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ১৭(ছ) ধারায় নির্ধারিত কার্যাবলী সম্পাদনের জন্য ধারা ১৭(ট) এর বিধান অনুযায়ী দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে “কুষ্টিয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি” এর নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের মহপরিচালক (প্রতিরোধ) মোঃ আক্তার হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞতিতে এই তথ্য জানানো হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি রেজানুর রহমান খান চৌধুরী মুকুল, সহ-সভাপতি নাসিরা নাসরীন, সহ-সভাপতি মাহ নওয়াজ আনসারী মজনু, সাধারণ সম্পাদক এস এম কাদেরী শাকিল, সদস্য যথাক্রমে সরকার রফিকুল ইসলাম শাহিন, মোঃ আবু আকরাম, কাজী এমদাদুল বাসার রিপন, পারভীন আক্তার মিলি, নীলিমা আক্তার, জায়েদুল হক মতিন, ইঞ্জি: সাইফুল আলম মারুফ, ওবাইদুর রহমান ও শহিদুল ইসলাম সুমন।
আগামী ৩ বছরের জন্য নবগঠিত কমিটি দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতায় বিভিন্ন ধরনের প্রচারণামূলক কর্মসূচী, বিতর্ক, রচনা প্রতিযোগিতা, বক্তৃতা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা, মতবিনিময় সভা, আলোচনা সভা, পথাসভা, মানববন্ধন, পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ও বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে। এছাড়াও বিভিন্ন ধরনের কর্মসূচীর আয়োজন ও বাস্তবায়নে কুষ্টিয়া জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি কাজ করবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET