২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • স্মরণীয়-বরণীয়
  • কুষ্টিয়ার ভেড়ামারায় বেগম রোকেয়ার ১৩৯তম জন্ম এবং ৮৭তম মৃত্যুবার্ষিকী পালন




কুষ্টিয়ার ভেড়ামারায় বেগম রোকেয়ার ১৩৯তম জন্ম এবং ৮৭তম মৃত্যুবার্ষিকী পালন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ১১ ২০১৯, ১১:১৩ | 995 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় মহিলা সংস্থা’র উদ্যোগে যথাযথ মর্যাদার সহিত উপ মহাদেশের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার ১৩৯তম জন্ম এবং ৮৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৩২ সালে একই দিনে তিনি মৃত্যুবরণ করেন। রোকেয়ার প্রকৃত নাম ছিল রোকেয়া খাতুন। বৈবাহিকসূত্রে তার নাম হয় রোকেয়া সাখাওয়াত হোসেন। গতকাল সকাল ১০টায় জাতীয় মহিলা সংস্থা’র ভেড়ামারা শাখার চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বলাকা পারভীন স্বপ্না প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেগম রোকেয়ার জীবনী নিয়ে আলোচনা করেন। সংস্থার নির্বাহী সদস্য নিলুফা ইয়াসমীন ঝর্ণার সভাপতিত্বে এবং জাতীয় মহিলা সংস্থা’র সমন্বয়কারী মোহাঃ আসমান আলীর উপস্থাপনায় আলোচনায় আরো অংশ গ্রহণ করেন হাসিনা বেগম, মহুয়া জামান, তানজিলা ইসলাম, রোকসানা বেগম, রুনা লাইলা প্রমূখ। এর আগে একটি র‌্যালি ভেড়ামারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে বাঙ্গালী নারী আন্দোলনের অগ্রদূত ও সমাজ সংস্কারক এই নারীর জন্মদিন ও মুত্যু বার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও তার আত্মার মাগফিরাত কামনা করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET