সম্প্রতি কক্সবাজারে টেনস এগ্রো লিমিটেড’র পরিবেশক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে “রিজিওন রানার্স আপ” হিসেবে সম্মাননা অর্জন করেন ছাগলনাইয়া জমদ্দার বাজারের মেসার্স হালিম সার বিতাণ’র সত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আবদুল হালিম মজুমদার। এ সম্মান অর্জনের বিষয়ে ব্যবসায়ী আবদুল হালিম মজুমদার জানান, এই অর্জন শুধু আমার একার নয়, এটি আমাদের পুরো টিমের নিরলস পরিশ্রম, আন্তরিকতা, বিশ্বাস ও একতার ফসল। আমার পথ চলায় যারা সবসময় সাহস, অনুপ্রেরণা ও সহযোগিতা দিয়ে পাশে ছিলেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছি। কাজের মূল্যায়ন করে এমন সুন্দর একটি সম্মাননা প্রদান করায় হালিম মজুমদার টেনস এগ্রো লিমিটেড কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জানান। এছাড়াও তিনি তার সহকর্মী, পরিবেশক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেম। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, এই অর্জন আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। সততা, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে ভবিষ্যতে আরো ভালো কিছু অর্জনে তিনি সকলের নিকট দোয়া কামনা করেন।
Please follow and like us:








