, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কেশবপুরে নব-নির্বাচিত মেয়র রফিকুল ইসলামকে ফুলের শুভেচ্ছা প্রদান




কেশবপুরে নব-নির্বাচিত মেয়র রফিকুল ইসলামকে ফুলের শুভেচ্ছা প্রদান

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৩ ২০২১, ২১:৪১ | 853 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুর পৌরসভা নির্বাচনে ২য় বার মেয়র নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম। বুধবার বিকালে নব-নির্বাচিত মেয়র রফিকুল ইসলামকে সাগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। পৌরসভার সম্মেলন কক্ষে ফুলের শুভেচ্ছা প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুকান্ত বিশ্বাস বাবু, সাগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম-সহ সাগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
অপরদিকে নব-নির্বাচিত মেয়র রফিকুল ইসলামকে উপজেলা যুবলীগ, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়-সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ফুলের শুভেচ্ছা প্রদান করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET