১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




কেশবপুরে বিশ্ব নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৮ ২০২১, ২১:৪১ | 1122 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অফিসারের কার্যালয়ের আয়োজনে বিশ্ব নারী দিবস উপলক্ষে ৮ই মার্চ সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় “করোনাকালে নারী নেতৃত্ব গড়বে সমতার বিশ্ব” প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, থানার তদন্ত ওসি শেখ ওহেদুজ্জামান, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পরিত্রাণের প্রদীপ প্রকল্পের সমন্বয়কারী রবিউল ইসলাম ও সাংবাদিক নার্গিস পারভীন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিত্রাণের উয়াই মুভস প্রকল্পের সিএসও কমিটির সভাপতি সুফিয়া পারভীন, প্রজেক্ট অফিসার উজ্জ্বল কুমার দাস, স্বেচ্ছাসেবক মীনা দাস প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET