২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • খান জাহান আলী (রঃ) মাজার মসজিদে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত




খান জাহান আলী (রঃ) মাজার মসজিদে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৫ ২০২৫, ২১:০৮ | 647 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) জুম্মার নামাজ বাদ বাগেরহাটের খান জাহান আলী (রঃ) মাজার মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ার অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী ছাড়াও শতশত মুসল্লী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন খানজাহান আলী মাজার মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ খালিদ আহমেদ।

দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাট গম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান শিমুল, রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফকির আল মামুন টিপু, ষাটগম্বুজ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফকির আরিফুল ইসলাম (আরু) সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও মুসল্লী বৃন্দ।

সংক্ষিপ্ত আলোচনায় ফকির তারিকুল ইসলাম বলেন, স্বৈরাচার হাসিনা সরকার তার উপর ব্যাপক নির্যাতন চালিয়েছে। তবুও গণতন্ত্র উদ্ধারের লড়াইয়ে থেমে থাকেননি খালেদা জিয়া। তার অসুস্থতার খবরে বিশ্বের কোটি কোটি মানুষ উদ্বিগ্ন, দেশের মানুষ আজ কাঁদছে। মানুষের দোয়া নিয়ে তিনি যেন আবারও দেশের মানুষের সেবা করতে পারেন এজন্য সবার কাছে দোয়া কামনা করেন ফকির তারিকুল ইসলাম।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET