৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • জাতীয়-শীর্ষ সংবাদ
  • গণভোটে হ্যাঁ ও দাঁড়িপাল্লা’র প্রচারে ৩১ জানুয়ারি চৌদ্দগ্রাম আসছেন জামায়াত আমীর ডাঃ শফিক




গণভোটে হ্যাঁ ও দাঁড়িপাল্লা’র প্রচারে ৩১ জানুয়ারি চৌদ্দগ্রাম আসছেন জামায়াত আমীর ডাঃ শফিক

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১৮ ২০২৬, ১৮:০০ | 642 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা ও গণভোটে ‘হ্যাঁ’ এর প্রচারের লক্ষ্যে আগামী ৩১ জানুয়ারী শনিবার কুমিল্লার চৌদ্দগ্রামে আসছেন জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান। এ উপলক্ষে আয়োজিত মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে রোববার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এডভোকেট মুহাম্মদ শাহজাহান। আটগ্রামস্থ ডলি রিসোর্ট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, চৌদ্দগ্রাম পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আখতারুজ্জামান, উপজেলা জামায়াতের সাবেক আমির শাহ মোঃ মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী আবদুর রহিম, পৌর জামায়াতের নায়েবে আমির কাজী ইয়াছিন, জামায়াত নেতা মেশকাত উদ্দিন সেলিম, পৌর জামায়াতের সেক্রেটারী মোশাররফ হোসেন ওপেল, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম সাকী, উপজেলা যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ একরামুল হক হারুন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী নুর ইসলাম মোল্লা। এ সময় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়নের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET