গাইবান্ধা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা বৃহস্পতিবার (৭ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি কে.এম রেজাউল হক।
সভায় সাধারণ সম্পাদক আবু জাফর সাবুসহ উপস্থিত কার্যনির্বাহী কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন নুরুজ্জামান প্রধান, আব্দুল মান্নান চৌধুরী, রজতকান্তি বর্মন, জাহাঙ্গীর আলম, উজ্জল চক্রবর্ত্তী, নজরুল ইসলাম, ফেরদৌস ইসলাম খান, এবিএম ছাত্তার, খুরশিদ বিন আতা খসরু। সভায় সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেজাউল হক মিতা ও শামসুজ্জোহা।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়। সভায় ২০২০ সালের ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আয় ও ব্যয়ের হিসাব অনুমোদন করা হয়। এছাড়া ‘গাইবান্ধা প্রেস ক্লাব সাংবাদিক কল্যাণ তহবিল’ নামে একটি কল্যাণ তহবিল গঠন, এজন্য অগ্রণী ব্যাংক গাইবান্ধা শাখায় পৃথক একটি সঞ্চয়ী হিসাব খোলা, স্বাস্থ্যবিধি মেনে আগামী ৬ মার্চ শনিবার বার্ষিক প্রীতি সম্মিলন অনুষ্ঠান, প্রেস ক্লাবের সদস্যদের জন্য ম্যাসেঞ্জার গ্রুপ গঠন এবং প্রেস ক্লাবের নামে খোলা ওয়েব সাইটটি পুনরায় চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়।









